1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে গৌরনদীতে সাংবাদিক সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ

বরিশাল-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে গৌরনদীতে সাংবাদিক সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

এ,এস,মামুন গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশার-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য গৌরনদীর টরকী বন্দরের বার্থী ভবনে বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও  উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীন বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন।

বিভিন্ন জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত স্থাণীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলণ লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা আবুল হোসেন মিয়া।  লিখিত বক্তব্যে তিনি বলেন, গত চার দশক যাবত আমি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমি যতদিন বেঁচে থাকবো বিএনপি’র সাথেই থাকবো। বরিশাল-১ আসনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আমি আহবান জানাচ্ছি। আগামী নির্বাচনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে শক্তিশালী করে জনগনের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন, হারুন হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার, টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ বিএনপি নেতা অলিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী কালাম, সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিম সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com