1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে সাত দিনের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন

বরিশালের গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোটার,এ,এস,মামুন

ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোরে যাত্রীবাহি দুইটি পরিবহন ও তেলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা করেছেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র জানযটের সৃষ্টি হয়।

ফলে চরম ভোগান্তিতে পরেন দূরপাল্লার যাত্রীরা। খবরপেয়ে সেনাবাহিনী ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহি শ্যামলী ও এস.ই পরিবহনের দুইটি বাসের সাথে তেলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষ হয়। খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের মধ্যে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, মহাসড়কের ওপর থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com