1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের উজিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা, নারীসহ আহত-৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:০৫|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

বরিশালের উজিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা, নারীসহ আহত-৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা, নারীসহ আহত-৫ জন। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ মৃধার সাথে ওই বাড়ির মোঃ বজলু মৃধা গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই প্রেক্ষিতে গত ১৭ নভেম্বর শুক্রবার দুপুর ২:৩০ মিনিটের দিকে মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ এর ভবন নির্মাণের জন্য রাখা বালু জোরপূর্বক বজলু মৃধা গংরা অনত্র নেয়া শুরু করে। এতে বাঁধা দিলে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে বজলু মৃধা ও তার স্ত্রী রেহেনা বেগম, মেয়ে কেয়া আক্তার, রিপা আক্তার মিলে মুক্তিযোদ্ধা পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।

এতে আহত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ মৃধা ও তার স্ত্রী মিনু বেগম (৬০), পুত্রবধু পপি বেগম, ছেলে জুয়েল মৃধা ও সোহেল মৃধা। এরমধ্যে কোপের আঘাতে বৃদ্ধ মিনু বেগমের মাথায় গুরুত্বর জখম হয়। আহত মিনু বেগমকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়। হামলার ঘটনায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে ১৮ নভেম্বর শনিবার উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন মুক্তিযোদ্ধা পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com