1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নাটোরের ৪টি আসনে আ. লীগের সংসদ সদস্যরা বহাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নাটোরের ৪টি আসনে আ. লীগের সংসদ সদস্যরা বহাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-নাটোরের ৪টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যরা বহাল রয়েছেন। মনোনয়ন যুদ্ধে ৫৪ জনকে পেছনে ফেলে তাঁরা দলীয় মনোনয়ন লাভ করেছেন।

রোববার (২১ নভেম্বর ২০২৩) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দ্বিতীয় বারের মতো বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল; ৫৯ নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে দশম (২০১৪) ও একাদশ (২০১৮) সালে নির্বাচিত হয়ে হ্যাটট্রিক দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল; ৬০ নাটোর-৩ (সিংড়া) আসনে বিগত ৩ বারের (১৫ বছর) নির্বাচিত বর্তমান সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমদে পলক; এবং প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুর পর উপ-নির্বাচনে বিজয়ী বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী পূনরায় মনোনয়ন পেয়েছেন।

নাটোর-১ আসনে আওয়ামী লীগের ১৯ জনসহ জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটি, জাসদ (ইনু) এবং স্বতন্ত্র প্রার্থী ১ জন করে ২৪ জন; নাটোর-২ আসনে আওয়ামী লীগের ৮ জন ও জাতীয় পার্টির ২জনসহ ১০ জন; নাটোর-৩ আসনে আওয়ামী লীগের ৫ জন; এবং নাটোর-৪ আসনে ১৫ জন ও তৃণমূল বিএনপির ১ জনসহ ১৬ জন মনোনয়ন উত্তোলন করেন।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com