1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতী–কালিয়ায় নীরবে হারিয়ে যাচ্ছে কৃষকের হালের গরু, যন্ত্রের গর্জনে চাপা পড়ে গেছে গরুর ঘণ্টার শব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নড়াগাতী–কালিয়ায় নীরবে হারিয়ে যাচ্ছে কৃষকের হালের গরু, যন্ত্রের গর্জনে চাপা পড়ে গেছে গরুর ঘণ্টার শব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইলঃ-

ভোরের আলো ফোটার আগেই একসময় নড়াগাতী–কালিয়ার মাঠে নেমে পড়তেন কৃষকেরা। কাঁধে হাল, সঙ্গে দু’টি গরু—নির্বাক সঙ্গীর মতো পাশে দাঁড়িয়ে থাকত তারা। গরুর গলায় ঝোলানো ঘণ্টার টুংটাং শব্দে ঘুম ভাঙত গ্রামের। কাদামাটিতে হালের আঁচড়ে তৈরি হতো নতুন ফসলের আশা। সেই চিরচেনা দৃশ্য এখন আর চোখে পড়ে না বললেই চলে।

কালের স্রোতে নড়াগাতীর মাঠে এসেছে ট্রাক্টর ও পাওয়ার টিলার। যন্ত্রের গর্জনে চাপা পড়ে গেছে গরুর ঘণ্টার শব্দ। আধুনিক কৃষিযন্ত্র জমি চাষকে করেছে দ্রুত ও সহজ, বাড়িয়েছে উৎপাদন। তবে এর আড়ালে নীরবে হারিয়ে যাচ্ছে শতাব্দীপ্রাচীন হালচাষ এবং কৃষকের সঙ্গে গরুর আত্মিক সম্পর্ক।

নড়াগাতীর বাগুডাঙ্গা গ্রামের কৃষক টুলু মোল্লা স্মৃতিচারণ করে বলেন, “হালের গরু শুধু চাষের উপকরণ ছিল না—ছিল পরিবারেরই একজন। গরুর যত্ন নেওয়া, তাদের সঙ্গে কথা বলা, মাঠে কাজের ফাঁকে আদর—এসবই ছিল আমাদের জীবনের অংশ।” তিনি জানান, এখন গরু নেই, সেই আবেগও নেই। অনেকেই গরু বিক্রি করে দিয়েছেন, আবার কেউ কেউ পুরোপুরি কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় চলে গেছেন।

একসময় গবাদিপশু পালনকে ঘিরে গড়ে উঠেছিল গ্রামীণ অর্থনীতির একটি স্বয়ংসম্পূর্ণ চক্র। গোবর থেকে তৈরি হতো জৈব সার ও জ্বালানি। কিন্তু যান্ত্রিক কৃষির প্রসারে সেই পরিবেশবান্ধব চর্চাও হারিয়ে যাচ্ছে। এতে প্রকৃতির সঙ্গে মানুষের যে নিবিড় সম্পর্ক ছিল, তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, “আধুনিক কৃষি নিঃসন্দেহে উন্নয়নের প্রতীক। তবে ঐতিহ্যবাহী কৃষিচর্চা ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণের দিকেও নজর দেওয়া জরুরি।নইলে ভবিষ্যৎ প্রজন্ম আর কোনোদিন হালের গরু নিয়ে মাঠে নামা কৃষকের সেই চিরচেনা দৃশ্য দেখবে না।”নড়াগাতীর মাঠ আজও ফসল ফলায়, কিন্তু সেই মাঠে আর নেই গরুর পায়ের ছাপ। নেই কৃষকের সঙ্গে প্রকৃতির নীরব কথোপকথন। সময় বদলেছে, বদলেছে কৃষিও—তবু প্রশ্ন থেকে যায়, উন্নয়নের দৌড়ে আমরা কি আমাদের শিকড়কেই হারিয়ে ফেলছি?

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com