1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো নাতনি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,, সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার।

নড়াইলে নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো নাতনি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নানা বাড়ি বেড়াতে এসে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ায় পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুকন্যা আফসানার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নানাবাড়ির পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। আফসানা পাশের শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিনের মেয়ে।

লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান শেখ জানান, প্রায় পাঁচদিন আগে আফসানা নানাবাড়ি বেড়াতে আসে। বুধবার সমবয়সীদের সঙ্গে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় আফসানার পরিবারসহ নানাবাড়িতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, আফসানা নানা বাড়িতে আসার পর বুধবার দুপুরে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন নানাবাড়ির লোকজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com