1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জ বাজারে জেলা পরিষদের হাটচান্দিনা দোকানের জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ, নেই সমাধান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:২০|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

দেবীগঞ্জ বাজারে জেলা পরিষদের হাটচান্দিনা দোকানের জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ, নেই সমাধান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের বাজার এলাকায় জেলা পরিষদের আওতাধীন হাটচান্দিনা দোকানের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধের একপক্ষে রয়েছেন উপজেলা মুন্সিপাড়ার বাসিন্দা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ. কে. ভূঁইয়া এবং অপরপক্ষে রয়েছেন পৌর শহরের কামাতপাড়া এলাকার বাসিন্দা, মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আবু সুফিয়ান।

এ. কে. ভূঁইয়া পুরো ২০০ বর্গফুট জায়গার মালিকানা দাবি করলেও, সুফিয়ানের দাবি-তার দখলে থাকা ১০০ বর্গফুট জায়গার বৈধ কাগজপত্র ও নকশা রয়েছে।

কিছুদিন আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আইনি জটিলতার কারণে বাজারের ওই দুটি দোকান সিলগালা করেন। পরে অভিযোগ রয়েছে, এ. কে. ভূঁইয়া ও তার ছেলে পারভেজ সিল করা তালা ভেঙে দোকানঘর নিজেদের দখলে নেন। দোকানের ভেতরে থাকা সুফিয়ানের চায়ের দোকানের মালামাল তারা নিজেদের হেফাজতে রাখেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬ ইং) বিকেল ৩টার দিকে আবু সুফিয়ান এবং তার ছোট ভাই শাহজাহান দোকান খুলতে গেলে এ. কে. ভূঁইয়া ও তার ছেলে পারভেজ বাধা দেন বলে অভিযোগ উঠেছে। তবে সুফিয়ান দোকানটি পুনরায় খোলার এবং পরিচালনার পরিকল্পনা করেন।

এদিকে, দোকানসংক্রান্ত বিরোধের বিষয়ে এ. কে. ভূঁইয়া একটি অভিযোগ দায়ের করলে জেলা পরিষদ বিষয়টি তদন্তের জন্য দেবীগঞ্জ ভূমি অফিসকে দায়িত্ব দেয়। তদন্ত প্রতিবেদনে ওই দুটি দোকানের মালিক হিসেবে এ. কে. ভূঁইয়ার নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই দুটি দোকান পরিচালনা করে আসছিলেন দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়াপাড়া এলাকার হরি কিশোর রায়ের ছেলে সতীশ চন্দ্র রায় (দর্জি দোকান, ১০০ বর্গফুট) এবং মোঃ আবু সুফিয়ান (চায়ের দোকান, ১০০ বর্গফুট)।

২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর এ. কে. ভূঁইয়া ও তাঁর ছেলে পারভেজ দোকান দুটি নিজেদের দাবি করে দখলে নেন-এমন অভিযোগ রয়েছে। ভূঁইয়ার দাবি, জেলা পরিষদের মাধ্যমে তিনি দুইটি দোকানের ১০০ বছরের লিজ পেয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন অনুপস্থিত থাকার সুযোগে তাঁর সহযোদ্ধা মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় ভুয়া কাগজপত্রের মাধ্যমে দোকান দুটি অন্যদের কাছে বিক্রি করেছেন।

এ ঘটনায় এ. কে. ভূঁইয়া সুফিয়ান এবং তার ছোট ভাই শাহজাহান ও সতীশের বিরুদ্ধে অবৈধ দখলের অভিযোগ এনে দেবীগঞ্জ থানায় জিডি নং-৫৫৫, তারিখ: ১১/০৮/২০২৫ দায়ের করেছেন, যা বর্তমানে পঞ্চগড়ের বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে দেবীগঞ্জ পৌর বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com