1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দক্ষ জনশক্তিই মাধ্যমে উজ্জ্বল করবে দেশের ভাবমূর্তি – রাজশাহী টিটিসির অধ্যক্ষ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:২৬|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

দক্ষ জনশক্তিই মাধ্যমে উজ্জ্বল করবে দেশের ভাবমূর্তি – রাজশাহী টিটিসির অধ্যক্ষ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীতে ‘মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব’ শীর্ষকs সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যেতে হলে সর্বপ্রথম প্রয়োজন ভাষা জ্ঞান ও কর্মদক্ষতা। দক্ষতা অর্জন করলে বিদেশগমন আর ব্যয়বহুল হবে না। বরং বিদেশি রাষ্ট্রগুলোই দক্ষ জনশক্তিকে নিতে আগ্রহী হবে। অনভিজ্ঞ ও অদক্ষ শ্রমিকরা প্রতারণা ও ভোগান্তির শিকার হওয়ার ঝুঁকিতে পড়েন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। সেমিনারের সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাজমুল হক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় রাজশাহী টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষ জনশক্তিই পারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং রেমিট্যান্স আয় বৃদ্ধি করতে।এবং এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য অদক্ষ জনবল কে দক্ষ জনবলে তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com