1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ২১১০ ঘটিকায় চরমাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন হাজির বাতান নামক এলাকার নিকটস্থ একটি লিচুর বাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, একজন লোক হাতে একটি প্লাস্টিকের ব্যাগে কিছু মালামাল নিয়ে লিচুর বাগানের দিকে আসতেছে। বিজিবি’র টহল দল কর্তৃক তাকে ধাওয়া করলে সে প্লাস্টিকের ব্যাগটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক উক্ত প্লাস্টিকের ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে ৪০ বোতল ভারতীয় ফেনসিডির (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও অদ্য ১৬ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০০৪০ ঘটিকায় চারঘাট বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন থানাপাড়া আমবাগান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। ওৎ পেতে থাকার এক পর্যায়ে বিজিবি’র আভিযানিক দল আমবাগানের ভিতরে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত প্লাস্টিকের বস্তাটি তল্লাশী করে ৬০ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com