1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী স্ত্রীকে আটকে রেখে মারধর তাদের বাঁচাতে গিয়ে আহত ৮ জন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি গৌরনদীতে বাউরগাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ গোলের রোমাঞ্চ, চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী স্ত্রীকে আটকে রেখে মারধর তাদের বাঁচাতে গিয়ে আহত ৮ জন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে মারধর নারীসহ আটজন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২২শে মার্চ সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সান্তান গ্রামে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদরে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।

গ্রামবাসী ও আহতদের সূত্রে জানা যায়, সাগরি খাতুন (৩৬) স্বামী মোঃ নুরুল ইসলাম (৪০) দুজন দীর্ঘ দিন যাবত সংসার করে আসছে। একই গ্রামের মোঃ আঃ রাজ্জাক (৫০) গংয়ের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর অতর্কিত হামলা করে মারধরে গুরতর আহত করেন এবং বসত ঘর ভাংচুর করেন।

আহত সাগরি খাতুনের বাবার বাড়ি একই পাড়ায় হওয়াতে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এলে। আঃ রাজ্জাক গংয়ের লোকজন ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা নিয়ে, ১ কোরবান আলী (৫৫) পিতা মৃত হানিফ, ২ মোছাঃ পলি (৩০) স্বামী মোঃ আমিরুল ইসলাম, ৩ আমিরুল ইসলাম (৩৭) পিতা কোরবান আলী, ৪ মোঃ মোমিন ২৫ পিতা মোঃ আঃ জব্বার, ৫ মামুন হোসেন (৩০) পিতা আব্দুল প্রামানিক, ৬ এনামুল হোক পিতা মোঃ ওসমান গনী, ৭ মোঃ সজিব (২২) পিতা নজরুল ইসলাম, ৮ রফিকুল পিতা মৃত আব্দুর রহমান কে এলোপাথাড়ি মেরে আহত করেন।
মোঃ আমিরুল ইসলাম (৩৭) তাড়াশ থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নামিক বিবাদীগণ ১ আঃ রাজ্জাক (৫০) পিতা মৃত রেকাব আলী, ২ রাজিদুল (৩৫) পিতা মৃত রেকাব আলী, ৩ কছের আলী (৬৫) পিতা মৃত নিমাই, ৪ মোঃ মিলন (৩৫) পিতা রওশন আলী, ৫ মোঃ ইসাফিল (৩৩) পিতা মোঃ কছের আলী, ৬ মোছাঃ স্বপ্না খাতুন (৩০) স্বামী মোঃ মিলন হোসেন, সহ বিনামি আরো ৫ থেকে ৭ জন সর্ব সাং সন্তান।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com