1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঢাকা থেকে গ্রামে আসার পথে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের পাঁচজন নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি মাদারীপুরে ডেমোক্রেটিক ও জালিয়াতির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা

ঢাকা থেকে গ্রামে আসার পথে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের পাঁচজন নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৫২৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেরাতে আসার পথে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুরের ছাগলছিরা ডোমরাকান্দি এলাকায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাজী পরিবারের চার সদস্য ও মাইক্রোবাসের ড্রাইভার সহ পাঁচজন নিহত হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে ডোমরাকান্দি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত হয়। এতে একই পরিবারের আরো দুই সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

নিহতের স্বজনরা জানান,পারিবারিক কাজ ও আসন্ন ঈদ উপলক্ষ্যে মাইক্রোবাসে ঢাকা থেকে গ্রামের বাড়ী ডাসার উপজেলার দক্ষিণ গোপালপুরে আসছিলেন কাজী পরিবারের তিন বোন ও দুই ভাই এবং অপর জন এক ভাইয়ের স্ত্রী।

এসময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহবনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি। ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটে।

এতে কাজী পরিবারের তিন বোন নাসিমা কাজী (৭০), সালমা কাজী (৬০), আসমা কাজী (৫৮) ও ভাইয়ের স্ত্রী কমল বেগম (৬৬) ঘটনাস্থলে মারা যায়। এঘটনায় দুই ভাই হুমায়ন কবির কাজী ও খায়রুর আলম কাজী গুরুতর আহত হয়।

এতে মাইক্রোবাস চালক আলমগীর (৪৫) ঘটনাস্থলে মারা যায়। এদের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

নিহতের গ্রামের বাড়ী কালকিনিতে হলেও তারা সবাই ঢাকার মোহাম্মদপুরে বসবার করতেন। যে কারণে বাড়ীতে নিহতের পরিবারের তেমন কেউ নেই। মৃতুদেহ বাড়ীতের দাফন হওয়ার বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com