1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে মিথ্যা ধর্ষণের চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি মাদারীপুরে ডেমোক্রেটিক ও জালিয়াতির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ

ডাসারে মিথ্যা ধর্ষণের চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ- ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা এলাকার ইউনুস বেপারী নামের ৬৫ বছরের একজন বয়স্ক বৃদ্ধাকে গত (৬ ফেবরুয়ারী)২০২৪ ইং তারিখ সকাল ৮ ঘটিকার সময় মুরগির ফার্মে ভিতরে ধর্ষণের চেষ্টার অপবাদ দিয়ে ইউনুস বেপারীর বিরুদ্ধে ডাসার থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন একেই এলাকার আল আমিন সরদার।

এবিষয়ে মিথ্যা মামলার অভিযুক্ত ইউনুস বেপারীর স্বজনরা ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যলয়ে সংবাদ সম্মেলন করে ভূক্তভূগি পরিবার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধায় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান কার্যলয় পাথুরিয়ারপাড় মীর সেকান্দার আলী সুপার মার্কেটে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনুস বেপারীর বড় ভাই,মেয়ে ও পুত্র বধু মিতু বেগম, সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনের বক্তব্যে,তারা বলেন, পশ্চিম বোতলা এলাকার আল আমিন সরদারের বাড়ির সামনে ইউনুস বেপারী একটি জমি কিনে মুরগির ফার্ম বানিয়ে ব্যাবসা করে আসছে। তাই তারা ষড়যন্ত্র করে ইউনুস বেপারীকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়েছ। তারা আরো বলেন, ইউনুস বেপারী একজন বয়স্ক মানুষ তার বয়স ৬৫ বছর সে একটা শিশু বাচ্চাকে এইধরনের অপকর্ম কখনোও করতে পারে না।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, একেই এলাকার আঃ জলিল সিকদার,কালু বেপারী,মোকলেচ আকন,মোস্তফা বেপারী, আজিজুল শেখ,আহম্মাদ বেপারী,

ফরিদা বেগম,ইজ্জাতন নেছা,ফাহিনুর বেগম, ভূক্তভূগি ইউনুস বেপারীর পূত্র বধূ মিতু বেগম,নাতি নুপুর ও ফাহিনুর সহ অনেকেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এসময় সংবাদ সম্মেলনে তারা বলেন,ইউনুস বেপারীর পার্সবর্তী এলাকার আল আমিন সরদার এর বাড়ির পাশে জমি ক্রায় করেছে সেই জমির ফসল গরু ছাগল দিয়ে নষ্ট করে আল আমিন সরদার,এতে আল আমিন সরদার এর সাথে ইউনুস বেপারীর ঝগড়ার সৃষ্টি হয়।

এরেই জের হিসেবে আল আমিন ইউনুস বেপারীর বিরুদ্ধে শিশু ধর্ষণের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে, আমরা এই মিথ্যা মামলার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার সহ মামলা প্রত্যাহারের দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com