1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে টলঘর নির্মাণ কাজ বন্ধের দাবিতে, মার্কেট মালিকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন আগৈলঝাড়ায় কচ্ছপ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীর কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা

ডাসারে টলঘর নির্মাণ কাজ বন্ধের দাবিতে, মার্কেট মালিকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৪ বার পড়া হয়েছে

সরীফ শাওন,ডাসার মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার এলাকার ধামুসা বাজারে আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংক ও সিকদার মার্কেটের সামনে টলঘর নির্মাণ কাজ না করার জন্য সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মার্কেট মালিক ইতালি প্রবাসী মোঃ হেমায়েত শিকদারের বাবা মোঃ সোবাহান শিকদার।

রবিবার(১০ সেপ্টেম্বর) ২০২৩ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়। পাথুরিয়ারপাড় মীর সেকেন্দার আলী সুপার মার্কেটে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিকদার মার্কেটের মালিক ইতালি প্রবাসী মোঃ হেমায়েত সিকদারের বাবা সোবাহান সিকদার।

এবিষয়ে নির্মাণ কাজ না করার জন্য মাদারীপুর জেলা প্রশাসক,এল জি ইডি প্রকৌশলী,ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও কালকিনি উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয় মার্কেটের মালিক সোবাহান শিকদার ও নুরুজ্জামান তালুকদার, আল আরাফাহ ইসলামী এজেন্ট-ব্যাংক কতৃপক্ষ আবু ইউসুফ,দোকান মালিকদের পক্ষে সৈয়দ রেজাউল করিম সুমনস সহ ব্যাবসায়ীরা।

এবিষয়ে সংবাদ সম্মেলনে সোবাহান শিকদার জানান- মাদারীপুর জেলার ডাসার উপজেলার ভুরঘাটা-শশিকর রাস্তার পাশে আমার ছেলে হেমায়েত শিকদারের ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তিতে শিকদার মার্কেট অবস্থিত।

ইতিমধ্যে বিশ্বস্ত সূত্রে জানা যায় ডাসার এলাকার ধামুসা বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ টলঘর নির্মাণের জন্য কালকিনি উপজেলা প্রকৌশলী বরাবর একটি রেজুলেশন করে কফি জমা দিয়েছেন।

উক্ত রেজুলেশনের বিপক্ষে আমরা একটি লিখিত অভিযোগ করেছি, অভিযোগে লেখা হয়েছে, সিকদার মার্কেটের সামনে এল জি ইডি কর্তৃপক্ষ পাকা টলঘর স্থাপনা বাতিল না করলে ব্যবসায়ীদের দির্ঘ্য দিনের তৈরী করা বাজার পরিচিতি নষ্ট হয়ে যাবে বলে জানান অভিযোগ কারীরা এবং
যার কারনে আমাদের মার্কেট মালিক ও দোকান মালিক ক্ষুদ্র ব্যবসায়ীদের অপুরনীয় ক্ষতি সাধন হবে বলে জানিয়েছেন অভিযোগ কারীরা।

অভিযোগ কারীরা আরো বলেন,এলাকার সুবিধার্থে ও বাজার বড় করতে টলঘরটি সিকদার মার্কেটের পশ্চিম পাশে ৩০ ফিট দূরে সরকারি খাস খতিয়ানের ৩৩ নং ধামুসা মৌজার ৭৩৫ নং দাগে টলঘর নির্মান করা হলে আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংক, দোকান ব্যবসায়ী, স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ও যান বাহনের চলাচলে সুবিধা হবে। টলঘর নির্মাণ কাজ বন্ধ করার দাবিতে আমরা মার্কেটের দোকান মালিক হিসেবে সরকারের কাছে জোর দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com