
তরিকুল ইসলাম রিপন,মাদারীপুর প্রতিনিধিঃ-
মাদারীপুরের ডাসারে চেয়ারম্যান, মেম্বারদের তোয়াক্কা না করেই ভুয়া জন্ম নিবন্ধন ও টিসিবির পণ্য বাইরে বিক্রি করা সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাজী বাঁকাই ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল. জলিল মোড়লের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন চেয়ারম্যান,মেম্বারসহ স্থানীয় সেবা প্রত্যাশী জনগণ। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কাজীবাকাই ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে সচিবের অপসারণের দাবিও জানান তারা।
পরিষদের চেয়ারম্যান মেম্বারসহ স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সচীব আব্দুল জলিল মোড়ল ২ থেকে ৩ হাজার টাকার বিনিময়ে অপ্রাপ্ত বয়সের ছেলে,মেয়েদের,১৮ বছরের ভূয়া জন্ম নিবন্ধন বানিয়ে দেন,এছাড়াও ইউপি সদস্যদের থেকে কাবিখা কাজের ঘুষ বাণিজ্য, টিসিবির,কার্ডধারী সদস্যদেরকে টিসিবির মাল না দিয়ে,বাহিরে বিক্রির অভিযোগ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ইউপি চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ হাওলাদার, ইউপ সদস্য ওয়াসিম হাওলাদার,রুবেল তালুকদার ও ইউসুফ খানসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ইউপি সচিব আব্দুল জলিল মোড়ল অপ্রাপ্ত বয়সের ছেলে, মেয়েদের ২ থেকে ৩ হাজার টাকার বিনিময়ে ভূয়া জন্ম নিবন্ধন বানিয়ে দেন। আমরা এই সচিবের বিচার চাই।চেয়ারম্যান বলেন,স্থানীয় লোকজন সচিবের বিষয়ে আমাকে জানালে অনেকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সচিব জলিল এখানে যোগদানের পর থেকে তিনি নানান অনিয়মের সাথে জরিত রয়েছে। তিনি কাউকে তোয়াক্কা না করে তার ইচ্ছে মত অফিস করেন। এমনকি তিনি টিসিবির ডিলারের সাথে মালামাল ভাগ বাটোয়ারা করে নেন। তাই আমরা তার দ্রুত বদলীর জন্য কর্তৃপক্ষের কাছে দাবি যানাই।
বিক্ষোভে বক্তব্য রাখেন কাজী বাঁকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ হাওলাদার, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাসিম হাওলাদার (ওয়াসিম), ইউপি সদস্য রুবেল তালুকদার, ইউপি সদস্য ইউসুফ খান,ইউপি সদস্য ওয়াজেদ।এসময় শতাধীক স্থানীয় জনগন বিক্ষোভে অংশ গ্রহণ করে।
অভিযোগের বিষয়ে ইউপি সচিব জলিল মোড়ল বলেন, আমি অসুস্থ তাই অফিসে ঠিক মত আসতে পারি না। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা।
এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, কাজীবাকাই ইউনিয়ন পরিষদে বিক্ষোভের বিষয়টি আমি জেনেছি । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।