1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে আনসার ভিডিপি"র উদ্যোগে ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপন কর্মসূচী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৩৬|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

ডাসারে আনসার ভিডিপি”র উদ্যোগে ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপন কর্মসূচী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, মাদারীপুর ডাসারঃ-

মাদারীপুরের ডাসারে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে ডাসার উপজেলা চত্বরে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে ৫০ টি ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।

সারা দেশের ন্যায় বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ৫০ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন কর্মসূচী পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে এই কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিরব বিশ্বাস এবং ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের ভাতাভোগী দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডার বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com