1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎

মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন/মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুর জেলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোমবার ১৫ জুন উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি শুভ উদ্ধোধন করেন মর্জিনা আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাদারীপুর। জেলা প্রশাসক তার আলোচনায় বলেন আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই গ্রাম আদালতকে আরো গতিশীল করতে অগ্রনী ভূমিকা পালন করবেন । এর আগে আপনার এই গ্রাম আদালতের উপর সকলে ২ দিনের বেসিক টিওটি প্রশিক্ষণ পেয়েছেন। এখন আপনারা পুনরায় আবার গ্রাম আদালত আইন-২০০৬ ঝালাই করে যাবেন। তিনি আরো বলেন আপনারা সকলে আজকের এই প্রশিক্ষণ ভালো ভাবে গ্রহণ করবেন যাতে উপজেলায় ভালো ভাবে প্রশিক্ষণ দিতে পারেন। এছাড়া তিনি গ্রাম আদালতের কাজ ইউনিয়নে আরো জোরালো ভাবে মনিটরিং করার ‍উপর গুরুত্ব আরোপ করেন।

উক্ত প্রশিক্ষণের বিশেষ অতিথি মো: ইলিয়াস রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বক্তব্যে বলেন গ্রাম আদালত আইন প্র্রান্তিক জনগনের জন্য। এটি একটি ভালো বিচারিক ব্যবস্থা। গ্রাম আদালতের প্রধান বিচারক হলো চেয়ারম্যান তাই তাকে ভালো ভাবে এই আইনটি নিয়ে চর্চা করতে হবে। গ্রাম আদালতের যারা বিচারক থাকে তাদের সকলকে এই আইন সম্পর্কে ধারনা প্রদান করতে হবে। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদে যে এই আইনের মাধ্যমে সর্বোচ্চ ৩,০০,০০০/- তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে তা সকল জনগনকে অবহিত করতে হবে। তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে ছোট খাটো যে বিরোধ নিয়ে যায় এবং তা যদি গ্রাম আদালতের এখতিয়ার ভূক্ত হয় তাহলে আপনারা তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দিবেন। সাধারন জনগন যাতে ন্যায় বিচার পায় তা আমাদের সকলকে নিশ্চিত করতে হবে। সকলকে এই প্রশিক্ষণ ভালো ভাবে গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন উচ্চ আদালতে দায়েরকৃত যে মামলা গুলো গ্রাম আদালতের এখতিয়ার ভূক্ত সে সকল মামলা গুলো ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচার করার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদ এই মামলা গুলো নিষ্পত্তি করে তার প্রতিবেদন উচ্চ আদালতকে প্রেরণ করছে।

উক্ত প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী মোছা: জেসমিন আকতার বানু, উপপরিচালক, স্থানীয় সরকার তার আলোচনা বলেন দিন ব্যাপি এই প্রশিক্ষণে এখানে যার এসেছেন তারা সকলেই গ্রাম আদালতের প্রশিক্ষণের সেশন পরিচালনায় মূল ভূমিকা পালন করে থাকেন। তাই গ্রাম আদালত সম্পর্কে আপনাদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণ। গ্রাম আদালতের বিচার কাজ কিভাবে পরিচালনা করা হবে, কোন কোন মামলা নেওয়া যাবে, কোন কোন মামলা নেওয়া যাবেনা এই সকল কিছু আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারবেন। গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধীত আইন ২০২৪ এবং বিধিমালা২০১৬ নিয়ে ধারনা পাবেন।

গ্রাম আদালতের আইন ও বিধি নিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে বিভিন্ন সেশন পরিচালনা করেন মো: ইলিয়াস রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ডিআরটি সদস্য মোছা: জেসমিন আকতার বানু, উপপরিচালক, স্থানীয় সরকার, ফারিহা রফিক ভাবনা, অতিরিক্ত পুলিশ সুপার, বিশ্বজিৎ বৈদ্য, উপপরিচালক, সামাজসেবা কার্যালয়, মো: মোয়াজ্জেম হোসেন, উপপরিচালক, যুব ‍উন্নয়ন অধিদপ্তর, মাদারীপুর।

প্রশিক্ষণে সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প। উল্লেখ্য মাদারীপুর জেলায় ৫ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, অফিসার ইন চার্জ, সমাজসেবা অফিসার, যুব উন্নয়ন অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা সহ মোট ২৫ জন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com