1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার”

জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিসহ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালের গৌরনদীতে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ জুন ২০২৬ বিকেলে সরকারি গৌরনদী কলেজ গেইট   থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরনদী বাসস্ট্যান্ড বটতলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েদুল আলম সেন্টু খান, গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাস্টার মনির আকন, ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ফুয়াদ হোসেন এনি, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু এবং সদস্য সচিব গোলাম মাহাতাব।

বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও

আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। কেউ হতাশ হবেন না। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন, তাদের নিয়েই আগামী দিনে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যুবদলকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মো. জসিম শরীফ, রিয়াজ ভুঁইয়া, সিরাজ সরদার, নাসির সরদার, আরিফুর রহমান মিঠু, উজ্জ্বল আহমেদ, মাসুম

বিল্লাহ, খলিল মোল্লা, হেমায়েতসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি ও সমাবেশে যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com