1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:৩৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলাঃ- গাজীপুরে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। ১৬ দিন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার মধ্য রাতে তিনি মারা যান। এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

মারা যাওয়া শফিকুল ইসলাম (৩৫) গ্যাস সিলিন্ডারের মিস্ত্রি ছিলেন। তিনি পাবনার সুজানগরের নাজিরগঞ্জ গ্রামের হোসেন আলীর ছেলে। তাঁর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।গাজীপুর নগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন পিপিএম বলেন, গতকাল রাতেই শফিকুলের লাশ তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ আগস্ট বিকেলে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মিনারুল ইসলামের বাড়ির রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। স্থানীয় বাজার থেকে তাঁরা একটি গ্যাস ভরা সিলিন্ডার কিনে নিয়ে আসেন। সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর পরও চুলা জ্বলছিল না। পরে সিলিন্ডারের দোকান থেকে মিস্ত্রি শফিকুল ইসলাম এসে মেরামতের কাজ করেন। মেরামত শেষে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মিস্ত্রি শফিকুল, রান্নাঘরে থাকা মিনারুলের মা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও তাঁর বাবা ফরমান মণ্ডল অগ্নিদগ্ধ হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।ঘটনার পরদিন মিনারুলের বাবা ফরমান মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিনারুল ইসলাম। তাঁর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। মিনারুল বোর্ডবাজার মুক্তারবাড়ি এলাকার জমির উদ্দিন রোডে স্ত্রী-সন্তান ও মা-বাবাকে নিয়ে বসবাস করতেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com