1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় ‘ভোটের গাড়ি’—জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোট সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

কালিয়ায় ‘ভোটের গাড়ি’—জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোট সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইলঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে নড়াইলের কালিয়া উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘ভোটের গাড়ি’ নামের এই কর্মসূচির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ শুকুর আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে গণভোটের গুরুত্ব, সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নাগরিকদের ভূমিকা এবং সচেতন ভোটার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। এ সময় ভোটের গাড়ি থেকে প্রচারপত্র বিতরণ ও জনসাধারণকে উদ্বুদ্ধ করার নানা বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সাধারণ জনগণ বলেন, এ ধরনের উদ্যোগ ভোটের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক চর্চা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সচেতন নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com