1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:০২|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে স্ত্রীকে জবাই করে হত্যা”ঘাতক স্বামী গ্রেফতার” বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,, মাদারীপুরের চরনাচনায় মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের পাঁয়তারা, সংঘর্ষের আশঙ্কা; আদালতে মামলা রাজশাহী তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ। রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু ১০ সন্তানের কেউ খোঁজ নেন বৃদ্ধ বাবা-মায়ের, জোটে না দুবেলা খাবার রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান। দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ রিং জাল জব্দ,,

কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৪০৭ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ গৌতম কুমার শীল, খামারবাড়ি, নড়াইল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে আখের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের আখের বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার এবং সেচ কার্যক্রমের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com