1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত, আহত ৫।   - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৩২|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত, আহত ৫।  

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক-মোঃ কামাল হোসেনঃ- মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের  জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মোঃ সাজ্জাদ হাওলাদার(২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে উভয় পক্ষের আহত হয়েছে ৫ জন। আহতদেরকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত সাজ্জাদ হাওলাদার উপজেলার চর আলিমাবাদ গ্রামের কালু হাওলাদেরর ছেলে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলিমাবাদ গ্রামের স্বপন হাওলাদারের সঙ্গে একই এলাকার হারুন হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হারুন হাওলাদারের নেতৃত্বে মনির, দেলোয়ার ও আসাদ হাওলাদার মিলে তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্বপন হাওলাদারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের বাধা দিলে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত স্বপন হাওলাদারের লোক স্যানেটারী ব্যবসায়ী সাজ্জাদ হাওলাদার(২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয় স্বপন হাওলাদারের চাচা আবদুল হক হাওলাদার বলেন, হারুন হাওলাদারের নেতৃত্বে তার লোকজন হামলা চালিয়ে সাজ্জাদ হাওলাদারকে প্রথম গুরুতর আহত করে। পরে সাজ্জাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা হামলাকারীদের বিচার চাই।

এ বিষয় অভিযুক্ত হারুন হাওলাদারের কাছে জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হাওলার মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com