1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে দুই মাসের শিশুকে বিক্রি উদ্ধার করলো পুলিশ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফজরের নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ফারুকের, সড়কে ঝরল প্রাণ দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু পুলক চ্যাটার্জির বিদায়ে ভারী বরিশালের সাংবাদিক অঙ্গন, পরিবারের পাওনা নিয়ে প্রশ্ন গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন

কালকিনিতে দুই মাসের শিশুকে বিক্রি উদ্ধার করলো পুলিশ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স কালকিনি মাদারীপুরঃ- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দুই মাসের শিশু আলিফ কে গোপনে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শিশুটিকে পুলিশ উদ্ধার করে অসহায় মায়ের কোলে ফিরেয়ে দিয়েছে বলে জানা যায়। শিশুটি কালকিনি পৌর এলাকার চর-ঠেঙ্গামারা এলাকার আশ্রয় কেন্দ্রের আজগর আলীর ছেলে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ২০২৩ ইং তারিখ সকালে ওই শিশুকে উদ্ধার করা হয়।

এবিষয়ে জানতে চাইলে এলাকাবাসী ও শিশুর মা কাজল বেগম এবং পুলিশ সূত্রে জানা যায়,গত তিনদিন আগে আলিফকে ঘরে ঘুম পাড়িয়ে বাহিরে যায় আলিফের মা কাজল বেগম।

সেই সুযোগে আলিফের বাবা ও তার দাদি পারুল বেগম মিলে আলিফকে তার মায়ের চোখ ফাকি দিয়ে গোপনে এক অজানা স্থানে নিয়ে যায়।

পরে তারা আলিফকে নাজমা বেগম নামে এক দালালের মাধ্যমে মাদারীপুর জেলার কালিকাপুর গ্রামের রতন হাওলাদারের ছেলে জামাল হোসেনের কাছে গোপনে এক লক্ষ টাকায় বিক্রি করে দেন।

পরে বিক্রিত ওই এক লাখ টাকা দালাল নাজমা বেগম ও শিশুর বাবা আজগর আলী মিলে ৫০ হাজার টাকা করে ভাগবাটোয়ারা করে নিয়েছে।

এদিকে শিশু আলিফকে কোথাও খুজে না পেয়ে মা কাজল বেগম দিশেহারা হয়ে পড়েন। তার পরে ওই শিশুর মা কাজল বেগম কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে শিশু আলিফকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরেয়ে দেয় এবং থানা পুলিশ অভিযুক্ত দাদি পারুল বেগম, জামাল হোসেন ও দালাল নাজমা বেগমকে থানায় নিয়ে আসেন।

শিশুর মা কাজল বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমি আগে ধন্যবাদ দেব থানা পুলিকে, তারা আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমার স্বামী ও শ্বাশুরী মিলে গোপনে আমার সন্তান বিক্রি করে দিয়েছে।আমি তাদের কঠিন বিচার চাই।

এবিষয় জানতে অভিযুক্ত নবজতাক আলিফের বাবা আজগর আলীকে পাওয়া যায় নাই কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল বেপারী বলেন,আমার বাড়ির পাশের ঘটনা। কতবড় পাষান হলে একজন বাবা দুই মাসের শিশুকে বিক্রি করে দিতে পারে।

বিষয়টি খুবই দুঃখজনক। এবিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মারগুব তৌহিদ হোসেন জানান, বড় বিষয় হল আমরা শিশু আলিফকে উদ্ধার শেষে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com