1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে অপারেশন থিয়েটার থেকে নবজাতক নিখোঁজের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, উজিরপুরের তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে ৪ শিক্ষর্থী আহত, আশংকাজনক একজনকে ঢাকায় প্রেরণ মাদারীপুরের ডাসারে গরুর খামারে অগ্নিকাণ্ড ॥ প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ‎মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী, কৃষকদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময় ‎ ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি”র ১৫ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কালকিনিতে অপারেশন থিয়েটার থেকে নবজাতক নিখোঁজের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর:-

অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেও জানতেন গর্ভে দুটি সন্তান রয়েছে কিন্তু অপারেশনের পরে রোগীকে দেয়া হলো একটি বাচ্চা! তাহলে আরেকটি বাচ্চা কোথায় গেল? এমনই অভিযোগ রোগীর স্বজনদের। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি পৌরভার ভুরঘাটা নিরাময় প্রাইভেট হাসপাতালে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবী তাদেরকে ফাসানোর জন্য রোগীর স্বজনেরা মিথ্যা অভিযোগ করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কালকিনির পৌরসভার ভুরঘাটা নিরাময় প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা যায়, ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ফয়সাল সরদারের গর্ভবতী স্ত্রী আয়শা আক্তারকে নিয়ে কালকিনি উপজেলার নিরাময় প্রাইভেট হাসপাতালে আসেন।

সেখানকার কর্তব্যরত ডিএমএফ সাইফুল ইসলাম ওই রোগীর আল্ট্রাসনো করে যমজ বাচ্চা থাকার বিষয়টি তাদের নিশ্চিত করেন এবং তাদেরকে সিজারিয়ান অপারেশন করার পরামর্শ দেন ওই চিকিৎসক।

পরবর্তীতে তার পরামর্শ অনুযায়ী রাতে আয়েশা আক্তারের সিজারীন অপারেশন করানো হয়। অপারেশন চলাকালীন রোগীকে দুটি বাচ্চা দেখানো হলেও অপারেশনের পরে রোগীর লোকজনকে জমজ বাচ্চার পরিবর্তে একটি বাচ্চা হয়েছে বলে জানানো হয়। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনেরা। তাদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ যেকোনো কারণে বাচ্চা সরিয়ে ফেলেছে।

তবে ভুরঘাটা নিরাময় হাসপাতালের মালিকপক্ষের একজন হান্নান বেপারীর দাবী তাদেরকে ফাসানোর জন্য রোগীর স্বজনেরা মিথ্যা কথা বলছেন।

এদিকে যেকোনো ক্লিনিকে ২৪ ঘন্টা একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা থাকলেও ওখানে নেই কোন আরএমও। ডিএমএফ চিকিৎসক দ্বারাই আল্ট্রাসনো সহ সকল চিকিৎসা দেয়া হয়।
ওই হাসপাতালের ডিএমএফ চিকিৎসক সাইফুল ইসলাম আল্ট্রাসনো করার কথা স্বীকার করে জানান,তিনি আল্ট্রাসনো করে একটি বাচ্চা পেয়েছেন তা রোগীর লোকদের বলেছেন।

এদিকে ভুক্তভোগী ঐ রোগীর শ্বশুর রুহুল আমিন সরদার নিখোঁজ শিশুটিকে ফিরিয়ে দেবার দাবী জানিয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কালকিনি থানার ওসি মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন,ঘটনার খবর পেয়ে আমি নিজে হাসপাতালে গিয়েছি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

একাধিক আল্ট্রাসনো রিপোর্টে দুই বাচ্চা দেখা গেলেও অপারেশনের পর আরেকটি বাচ্চা কোথায় গেল সেই প্রশ্ন রোগীর স্বজনদের। এছাড়া এলাকাবাসীর দাবী এরকম হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযানের পাশাপাশি কার্যকরি পদক্ষেপ নেয়া না হলে কমবে না অপচিকিৎসা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com