1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কঠোর নিরাপত্তায় ঠাঁকুর গঙ্গাধর পাগলের জন্মবার্ষিকীতে মহোৎসব অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:২৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

কঠোর নিরাপত্তায় ঠাঁকুর গঙ্গাধর পাগলের জন্মবার্ষিকীতে মহোৎসব অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ- গত ২৭ শে মার্চ ২০২৪ ইং বুধবার খুলনা জেলার তেরখাদা উপজেলার অদুরে পাতলা সর্বজনীন পূজা মন্দিরে পাতলা গ্রামবাসীর আয়োজনে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের ১০২ তম জন্মবার্ষিকী পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে ২৬ শে মার্চ রাতে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের জন্মবার্ষিকী পূজা উদযাপন উপলক্ষ্যে অধিবাস উদযাপন করা হয়।

দুষ্ঠের দমন ও শিষ্যের পালন,এই প্রতিপাদ্য কে সামনে রেখে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের জন্মবার্ষিকী পূজা উদযাপন ও মহোৎসব অনুষ্ঠানে সুরঞ্জন টিকাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী যুব লীগের সংগ্রামী সভাপতি সফিকুর রহমান পলাশ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের নেতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্জ্ব আবুল হাসান মুসল্লী,যুব লীগ নেতা ওবায়দুল্লাহ বাবু ছকাতী,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি পদ বসু,কৃষক লীগের নেতা মাহির শেখ,যুবলীগ নেতা দীপ্ত মল্লিক,তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর ফকির,পাখী রানী বিশ্বাস সহ হাজার হাজার ভক্ত বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্ম যার যার উৎসব সবার এরই ধারাবাহিকতায় বিভিন্ন মতুয়া দলে মুসলিম ভক্তের ও উপস্থিতি লক্ষ্য করা যায়।

শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের ১০২ তম জন্মবার্ষিকী পূজা ও মহোৎসব অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে মোট ২৬ টি মতুয়া দল অংশ গ্রহণ করে।

দিন ব্যাপী মহোৎসব অনুষ্ঠানে বিভিন্ন মতুয়া দলের মতুয়া শিল্পীরা হরি সংকীর্তন মহা সংকীর্তন গান পরিবেশন করে।
হাজার হাজার মতুয়া ভক্ত বৃন্দদের সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বিরতী হীন ভাবে মহা প্রসাধ বিতরণ ও অন্যান্য খাদ্য দ্রব্য বিতরণ পরিলক্ষিত হয়।

শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের জন্মবার্ষিকী পূজা উদযাপন উপলক্ষ্যে মতুয়া দলের আগমনে যেন এক মিলন মেলায় পরিণত হয়।

কঠোর নিরাপত্তা ও সামাজিক বেষ্টনীর মধ্যে দিয়ে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের জন্মবার্ষিকী আনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যোগদান সহ মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও অংশ গ্রহণ করে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com