1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫২৬ বার পড়া হয়েছে

একসঙ্গে ধেয়ে আসছে ৪টি শক্তিশালী ঘূর্ণিঝড়। বর্তমানে ঘূর্ণিঝড়গুলো প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দুর্যোগের ইতিহাসে এমন ঘটনা বিরল।

আবহাওয়াবিদরা বলছেন, মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই ব্যতিক্রমী এ ঘটনা ঘটছে। তারা আশঙ্কা করছেন, ঝড়প্রবণ ফিলিপাইনের জন্য আরও দুর্ভোগ বয়ে আনতে পারে এসব ঘূর্ণিঝড়।

মঙ্গলবার (১২ নভেম্বর) জাপানের আবহাওয়া সংস্থা সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে, ঝড়সংক্রান্ত একটি বিষয় রেকর্ড হয়েছিল ১৯৫১ সালে। এরপর থেকে গত ৭৪ বছরের মধ্যে এবারই নভেম্বর মাসে ৪টি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে।

যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, ৪টি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে। যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই ৪টি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান-ই।

জানা গেছে, প্রতিবছর ফিলিপাইন একাধিক ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। গত মাসে দেশটিতে কয়েকটি টাইফুন ধারাবাহিকভাবে আঘাত করে। এতে করে সেখানে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয় স্বেচ্ছাসেবকদের। দেশটিতে এখনো হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) টাইফুন ইনশিং উত্তর-পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যার বাতাসের গতিবেগ ছিল আটলান্টিকের ক্যাটাগরি ৪ হারিকেনের সমান। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ এবং ভূমিধস ঘটিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com