1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, এম ইসফাক আহসান সিআইপি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৪১|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, এম ইসফাক আহসান সিআইপি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

মতলব উত্তর ব্যুরোঃ- মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের সাফল্যের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি।

সমাবেশে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এম ইসফাক আহসান সিআইপি উপস্থিত নেতাকর্মীদের কাছে এমপি প্রার্থী হতে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামনে তুলে ধরেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নৌকার পক্ষে একত্র হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর। তিনি এদেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন। যা বাংলাদেশেরতো বটেই, শেখ হাসিনার উন্নয়ন পৃথিবীর ইতিহাসে একটি রোল মডেল।

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে বলেছে, বিশ্বের বুকে আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে।দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে।

সরকার পতনের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তাদের জান-মালের ক্ষতি করছে, মানুষ হত্যা করছে। এই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে নেতা-কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জির সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মেয়র লায়ন আরিফ উল্ল্যা সরকার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাষ্টার, মহিলা বিষয়ক সম্পাদক রমা দত্ত, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সিদ্দিকী কাজল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ূম চৌধুরী, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, ছেংগারচর পৌর কাউন্সিল হারিজ খাঁন, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com