1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:১০|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা সুনামের সাথে দায়িত্ব পালন করে গেলেন জিএম আব্দুর রব ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত কুরবানিকে ঘিরে পশু ও মালিকের মায়ার বন্ধন কালিয়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘পরীক্ষার ফি’ বাণিজ্য,,

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে থ্রি-হুইলারের (মাহেন্দ্র) ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে ধানক্ষেতে উল্টে পড়েছে। এতে মাহেন্দ্র’র যাত্রী রাজমিস্ত্রি নিহত হয়েছে। আহত হয়েছে অপর যাত্রীর নিহতের ছোট ভাই বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. তৌহিদুজ্জামান জানান।

নিহত মোস্তফা খান (৪৫) উজিরপুর উপজেলার বারৈকাঠি এলাকার মো. আতাহার আলীর ছেলে। আহত অবস্থায় তার ছোট ভাই নজরুল ইসলাম বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, সকালে কাজের উদ্দেশ্যে দুই ভাই মাহেন্দ্রতে রওনা দেয়। উপজেলার নারায়নপুর ও সাইনবোর্ড এলাকার মাঝখানে মাহেন্দ্রর ব্রেক ফেল হওয়ায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। এতে দুইভাই গুরুতরভাবে মাথায় আঘাত পায়। দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই বিজয় মন্ডল জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষনা করেন। আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসআই বিজয় আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com