1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে আওয়ামীলীগ নেতা ও শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

উজিরপুরে আওয়ামীলীগ নেতা ও শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরঃ- উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের বিরুদ্ধে সালিসির নামে ২ লক্ষ টাকা উৎকোচ আদায় শিরোনামে একটি সংবাদ বরিশাল ক্রাইম নিউজ ও পর্যবেক্ষণ অনলাইন সহ কিছু পত্রিকা প্রকাশিত হয় । এর প্রতিবাদে ১৭ অক্টোবর দুপুর ৩ টায় উপজেলা বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেটে শাপলা সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মনির।

এ সময় আরো উপস্থিত ফাতেমা বেগমের চাচাতো বোন ও ভিডিও বক্তব্য দানকারী রানার আপন বোন নাজমুন নাহার রিতা, আলমগীর গোমস্তা ,ঈদ্গা মার্কেটের সভাপতি ইউপি সদস্য জহিরুল ইসলাম সুমন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাইনুল ইসলাম তালুকদার,ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হেমায়েত হাওলাদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারিচুর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম মনির জানান খোলনা গ্রামের সুলতান হাওলাদারের মেয়ে আশুকাঠী গ্রামের শাহজামান নামের এক ব্যবসায়ীর সাথে সামাজিক ভাবে বিবাহ হয়েছিল। কিন্তু শাহজামানে পূর্ববর্তী স্ত্রী ছিল সেটি গোপন করে ফাতেমা বেগমকে বিয়ে করেন। বিষয়টি ফাতেমা বেগমের পরিবারের মধ্যে জানাজানি হলে তারা প্রতারক জামাইকে অবরুদ্ধ করলে পরে উভয় পরিবার মিলে খোলা তালাকের মাধ্যমে তাদের বিষয়টি সমাধান করে নেন।

এ বিষয়ে আমি বা আমার কোন লোকজন জড়িত নয়।একটি মহল আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার জন্য এবং মেয়েটির পরিবারকে বিপাকে ফেলে, তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই ফাতেমা বেগমের পরিবারের বক্তব্য ছাড়া দূর সম্পর্কের চাচাতো ভাই রানা হাওলাদারের ভিত্তিহীন ভিডিও বক্তব্যের মাধ্যমে একদল স্বার্থন্বেষী মহল তাদের অসৎ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে।

যাহার সাথে ফাতেমা বেগম সহ তাদের পরিবার জড়িত নয়। এমনকি তাদের কোন বক্তব্যও নেই। শুধুমাত্র অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে ওই বাড়ির এক লোকের সাক্ষাৎকার ভিডিও করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় আলমগীর গোমস্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে বলেন, মাদ্রাসার অফিস কক্ষে প্রকাশ্যে মারধর করার জন্য তেড়ে আসে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এমন কোন ঘটনা আমার সাথে ঘটে নাই, বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার ।

এমনকি দুই মাস পূর্বের মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করে অভিভাবকদের তোপের মুখে পড়েছিল এ ধরনের ঘটনার কোন তথ্য প্রমাণ কারো কাছে নেই এবং বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করেছেন তা সঠিক নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com