1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন।  তালাবদ্ধ বাসায় সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত দুই মাসের ‘সম্পর্ক’ ঘিরে তোলপাড়, আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে মাচায় ‘মার্সেলো’ জাতের তরমুজ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি,, গৌরনদীতে বেওয়ারিশ কুকুরের দাপট, আতঙ্কে পৌরবাসী, শিশু-নারী-বয়স্কদের চলাচলে বাড়ছে ঝুঁকি, কার্যকর উদ্যোগের দাবি

নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার,গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় নিখোঁজের দুই দিন পর রেজাউল হাওলাদার (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) সকালে বাড়ির পাশের একটি নির্জন ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত রেজাউল হাওলাদার উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) দুপুরে রেজাউল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন তার পুকুর সংলগ্ন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে গ্রামপুলিশকে অবহিত করেন। পরে গ্রামপুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে খবর দেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে ঘটনাস্থলের পাশ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। এ কারণে মৃত্যুর ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com