1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা—হামলা থেকে এমপির পদত্যাগ মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হওয়ার ১৫ঘন্টা পর চার বছরের শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে পাশ্ববর্তী আইজপাড়া এলাকায় ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (৪ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা আলী মোল্লার মেয়ে ফারজানা অপর দুজন শিশুর সঙ্গে বাড়ির পাশের নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে ফারজানা তলিয়ে যায়। ফারজানার সঙ্গী অপর দুটি শিশু ফারজানার নিখোঁজের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসকে জানানো হয়।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির জানান, শিশুটি নিখোঁজের সংবাদটি পেলে খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালানো হলেও শিশুটিকে পাওয়া যায়নি। এক পর্যায়ে শুক্রবার সকালে মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে।

এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com