1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার মডেল সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল সমর্থক দল।

শুক্রবার (৫ জুন) বিকালে ৪ ঘটিকায় কালিয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হোন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এসময় কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা।

ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক হয়ে উঠে, হাড্ডাহাড্ডি লড়াই শেষে ব্রাজিল সমর্থক দল সুযোগ কাজে লাগিয়ে ১ গোল করে এগিয়ে যায়। আর্জেন্টিনা সমর্থক দল একাধিক আক্রমণ পরিচালনা করলেও গোলের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিল সমর্থক দল।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। একই সঙ্গে উভয় দলের খেলোয়াড়রা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন, খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সৃষ্টি হয়। অপরদিকে খেলার মাধ্যমে যুব সমাজ মাদক মুক্ত থাকে শরীরের ব্যাম সহ নানাবিধ উপকার পরিলক্ষিত হয়। সমাজে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com