1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৯|
সংবাদ শিরোনামঃ
নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,,

দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশু আহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু টি বর্তমানে রামেক হাসপাতালের ১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শিশু আহত সাদিকুল ইসলাম বাগমারা তাহেরপুরের হরিফলা এলাকার খুরশেদের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম তার ছেলে সাদিকুলকে নিয়ে নানাবাড়িতে এসেছিলেন। পরে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে এবং চালককে ধরে মারধর করে। এতে চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। শিশুটির আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com