1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় বসন্ত বরণ উপলক্ষে প্রথম বারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক।

আগৈলঝাড়ায় বসন্ত বরণ উপলক্ষে প্রথম বারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যর ধারক লালনে শীতের হরেক রকম পিঠা প্রদর্শণ ও বিক্রির মধ্য দিয়ে ঋতুরাজ বসন্ত উৎসবকে বরণ করতে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অসীম রঞ্জন হালদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এলিনা জাহিন পুতুল, উজিরপুর উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, সমবায় অফিসার রিয়াদ হোসেন, যুব উন্নয়ন অফিসার আসমা বেগম, আনসার ও ভিডিপি অফিসার শাহীনুর জামান, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার সমীরণ হাওলকদার, লায়লা পারভীন, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাস, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, মোঃ শফিকুল হোসেন টিটুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

প্রথম বারের মতো আয়োজন করা পিঠা উৎসবের উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে হরেক রকমের রসালো বাহারী পিঠার পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্তরে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় জনগন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com