1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় দুর্গাপূজা ঘিরে এমপি জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রূপাতলীতে নদীর ভেতর থেকে ৩৫ ফুট ১০ ইঞ্চি সাবমেরিন ক্যাবল উদ্ধার রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি জনকণ্ঠের মাদারীপুর সংবাদদাতা সুবল বিশ্বাসের স্ত্রীর মৃত্যুতে শোক গৌরনদীতে প্রধানমন্ত্রীর রোপণকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মাদারীপুরের ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন ভূঁইয়া গ্রেফতার নড়াগাতীর জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার গণসংযোগ, বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ নড়াইলের শুক্তগ্রামে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে বরিশালে দুই দিনব্যাপী প্রশিক্ষণ বরিশালে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

আগৈলঝাড়ায় দুর্গাপূজা ঘিরে এমপি জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন।

গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন এমপি বলেন, বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসন্ন শারদীয় দুর্গা পূজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সহযোগিতা এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে। যাতে দুস্কৃতকারীরা কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। তিনি আরও বলেন, পূজার সময় নিরবিছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ যাতে করা হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

প্রসংগত, বরিশাল জেলার সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে আগৈলঝাড়া উপজেলায়। এ বছর উপজেলায় ১৬১টি মন্ডপে পূজার তালিকা হয়েছে। এরমধ্যে ১৬১টি মন্ডপেই শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, কার্তিক বেপারী, বিন্দু সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার প্রমুখ।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন নগরবাড়ি গামের শহীদ টিপু হাওলাদারের প্রয়াত মা ও বিএনপি নেতা আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com