1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
অন্তর্বর্তী সরকারের আমলেও আওয়ামী দোসরদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার শ্রমিক দল নেতা (সংবাদ সম্মেলনে অভিযোগ) - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের বার্ষিক পরিদর্শন নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, জব্দ ১৫ মোবাইল গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন আগৈলঝাড়ায় কচ্ছপ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের আমলেও আওয়ামী দোসরদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার শ্রমিক দল নেতা (সংবাদ সম্মেলনে অভিযোগ)

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও আওয়ামী দোসরদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন বরিশালের গৌরনদীর বাসিন্দা ও সৌদি প্রবাসী শ্রমিক দল নেতা বিপ্লব হোসেন আজাদ।ওদের হয়রানীর হাত থেকে বাঁচতে গতকাল বুধবার দুপুরে তিনি একটি সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসনসহ সরকারের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন।

ওইদিন দুপুর ১২টায় বরিশালের গৌরনদী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলননটির আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য দিতে গিয়ে সৌদি প্রবাসী ব্যবসায়ী ও জাতীয়তাবাদী শ্রমিক দল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব হোসেন আজাদ অভিযোগ করে বলেন, গত ৮ বছর আগে আমি আমার প্রতিবেশী শামসুল আলম মোল্লার এক ভাই ও এক বোনের কাছ থেকে তাদের পৈত্রিক সম্পত্তির দেড় ভাগ ক্রয় করেছি। এরপর থেকে শামসুল আলম মোল্লা ও তার অন্য ভাইয়েরা মিলে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, উপজেলার সাঁকোরকাঠি গ্রামে আমার প্রতিবেশী নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পিএস মান্না’র  ইন্দনে এলাকার মামলাবাজ ওই সামসুল আলম মোল্লা এবং তার ছোট ভাই কামরুল আলম মোল্লা মিলে গত ২আগস্ট আমার নামে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে। ওই সময় আমি বিমানবন্দরে ছিলাম।গত ১৫ আগস্ট সেনাবাহিনীর কাছে আরও একটি অভিযোগ করে। আমি তখন ঢাকাতে ছিলাম।

গত ১৭ আগস্ট বরিশাল আদালতে আমার নামে ১০৭ ধারায় আরও একটি মামলা করে। তখনো আমি ঢাকাতে ছিলাম।

ওই সমস্ত মামলাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও হয়রানি মূলক উল্লেখ করে তিনি সাংবাদিকদের কাছে বলেন‌, গত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসন আমলে ওরা আমার নামে ৫টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৭ বছরে এলাকায় আসলে ওদের হাতে আমাকে নানা রকম অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

দেশে ফিরে এসে কোন কোন সময় এয়ারপোর্ট থেকেই সৌদিতে ফিরে যেতে হয়েছে।২০২৪ এর ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে পরে আমি আমার ক্রয়কৃত জমির দখল বুঝে নিতে গেলে ওরা অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর আক্রমণ করে। আমার ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে আমাদেরকে জব্দ করে। তারা আমার বিরুদ্ধে জমি জবর দখলের মিথ্যা প্রচারণা চালায়। এর দ্বারা তারা আমার রাজনৈতিক ইমেজ ও সামাজিক মান-সম্মান ক্ষুন্ন করছে। আমি ওদের এই অত্যাচার নির্যাতনের বিচার চাই। আমি ওই আওয়ামী দোসরদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মান হানি মামলা করব। এ ব্যাপারে আমি সরকার প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাই। তিনি চ্যালেঞ্জ দিয়ে সাংবাদিকদের বলেন, আমার কথা মিথ্যা হলে আপনারা যা খুশি আমার বিরুদ্ধে লিখবেন আমি কোন আপত্তি করব না।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com