1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাসিক মেয়র পদে আলোচনার তুঙ্গে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:৪৮|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা সুনামের সাথে দায়িত্ব পালন করে গেলেন জিএম আব্দুর রব ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত কুরবানিকে ঘিরে পশু ও মালিকের মায়ার বন্ধন কালিয়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘পরীক্ষার ফি’ বাণিজ্য,,

রাসিক মেয়র পদে আলোচনার তুঙ্গে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী সিটি কর্পোরেশন সম্ভাব্য নেতৃত্ব ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা চলছে, তখন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নাম সামনে আসছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি রাজশাহী সিটি কর্পোরেশন মেয়রের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা ধাপে ধাপে সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রতিটি ধাপেই ছিল সক্রিয়তা, কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং মাঠমুখী নেতৃত্বের ছাপ।

রফিকুল ইসলাম রবি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ছাত্রদল থাকাকালীন সময়ে রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক হিসাবে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হন।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের নেতৃত্বে থাকাকালে রফিকুল ইসলাম রবি সংগঠন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশ নেয় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মসূচি আরও শক্তিশালী হয়। সাম্প্রতিক আন্দোলনগুলোতে তার সরাসরি উপস্থিতি ও নেতৃত্ব কর্মীদের মধ্যে তাকে গ্রহণযোগ্য করে তোলে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় রাজশাহীর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। কঠিন পরিস্থিতিতেও কর্মীদের পাশে থাকা ও সাহসিকতার সঙ্গে কর্মসূচি পরিচালনার কারণে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

এ ছাড়া রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলায় জড়িত হয়ে কারাবরণও করতে হয়েছে তাকে, যা বিএনপির রাজনীতিতে তার সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করেন বিশ্লেষকরা। এসব প্রতিকূলতা তার রাজনৈতিক পথচলাকে থামাতে পারেনি; বরং আরও দৃঢ় করেছে তার অবস্থান।

দলের অভ্যন্তরে রবি ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে পরিচিত। ব্যক্তিগতভাবে সাদামাটা জীবনযাপন, সংগঠনের প্রতি নিবেদন এবং কর্মীবান্ধব মনোভাব তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজশাহী সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ স্থানের নেতৃত্বে এমন একজন সংগঠককে দেখতে চান দলের অনেক নেতাকর্মীও রাজশাহীর জনগণ। তবে শেষ পর্যন্ত দল শীর্ষ নেতৃত্ব কাকে দায়িত্ব দেয়, সেটিই এখন দেখার বিষয়। তবুও বর্তমান প্রেক্ষাপটে রফিকুল ইসলাম রবি নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন, তা বলাই যায়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com