1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে জেজেএস’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৩৪|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন

রামপালে জেজেএস’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং দূর্যোগ মোকাবেলায় শিশুদের কন্ঠস্বর ও নেতৃত্বকে শক্তিশালী করণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সামাজিক উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ ‘‘জেজেএস’’ এর আয়োজনে রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এ আনোয়ার-উল কুদ্দুস, জেজেএস’র তারিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, তারিক বিন ওয়াহিদ, এম এম চিশতি, নব কুমার সাহা, ওয়ার্ল্ড ভিশনের নিউটন গোমেজ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৫ সালে খুলনায় প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা ‘‘জেজেএস’’ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ও সচেতনা সৃষ্টিতে জলবায়ু পরিবর্তন, দূর্যোগ ব্যবস্থাপনা, সুশাসন মানবাধিকার, সুপেয় পানি, খাদ্য ও নিরাপত্তা, শিশু সুরক্ষা, জেন্ডার মেইনষ্ট্রিমিংসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

‘‘জেজেএস’’ সম্প্রতি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১০ টি উপজেলার ২০ টি ইউনিয়ন এবং খুলনা সিটি করপোরেশ এলাকাসহ উপকূলীয় জনগোষ্ঠি বিশেষকরে শিশু ও যুবকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দূর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ে তাদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় শিশুদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে শক্তিশালী করা প্রকল্প বাস্তবায়ন করেছে।

এরই ধারাবাহিকতায় বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কাখেলারবেড় মাধ্যমিক বিদ্যালয় ও গৌরম্ভা ইউনিয়নের বর্নি ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরীদের নিয়ে প্রাথমিকভাবে শুরু করছে। ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৬ লক্ষ ৮৪ হাজার ৪৯১ টাকা। প্রকল্পটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com