1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান শনিবার।

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান আগামীকাল শনিবার (১৩ জুন) বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এরপর সভাপতির আসন অলংকরণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের প্রয়াত সদস্যদের স্মরণে বিশেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। প্রয়াত নজমুল হোসেন আকাশ, অধ্যক্ষ আলমগীর হোসেন, কাজী বোরহানুল ইসলাম ও মিজানুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হবে।

আলোচনা পর্বে অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। পরে আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং নবনির্বাচিত সদস্যদের উত্তরীয় পরিয়ে বরণ করা হবে। এ সময় প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদকও বক্তব্য প্রদান করবেন।
দ্বিতীয় অধিবেশনে কবিদের কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং শিল্পীদের সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সমাপনী পর্বে সভাপতির বক্তব্যের মাধ্যমে সকল অতিথি, কবি, সাহিত্যিক, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com