1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে কোচিং সেন্টার ঘিরে অভিযান, অস্ত্র-সরঞ্জাম উদ্ধারসহ আটক-৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:০৯|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

রাজশাহীতে কোচিং সেন্টার ঘিরে অভিযান, অস্ত্র-সরঞ্জাম উদ্ধারসহ আটক-৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার ঘিরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।

শনিবার সকালে শুরু হওয়া এ অভিযানে আটক হন ইংরেজি শিক্ষক ও ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলম আনিন্দো। এছাড়া সন্দেহভাজন হিসেবে মো. রবিন ও মো. ফয়সাল নামের আরও দুজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, দেশি-বিদেশি মদ এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য পরে বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক আনিন্দো আওয়ামী লীগ নেতা ও রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই। কয়েক বছর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, যদিও পরে ওই মামলা থেকে অব্যাহতি পান।

আনিন্দোর বিরুদ্ধে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত চালাচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com