1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ,শ্রমিক পুলিশ সংঘর্ষ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:২৬|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ,শ্রমিক পুলিশ সংঘর্ষ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর করেছে মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক, পুলিশ ও সাংবাদিক আহত হন।

সোমবার (২৫ মার্চ) শ্রমিক ছাটাই ও ন্যায্য পাওনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে মোংলা ইপিজেড মূলফটকের সামনে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম ও বেপজা কর্তৃপক্ষের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন। বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা জানান, প্রায় পাঁচ হাজার শ্রমিককে জোর করে কাগজে স্বাক্ষর নিয়ে চাকরি থেকে অবৈধভাবে ছাঁটাই করে দেওয়া হয়। ছাটাইয়ের আগে তিনটা বেসিক (তিন মাসের বেতন) ও দুইটা বোনাস পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা না করে ছাঁটাই করলে শ্রমিকরা এর প্রতিবাদ জানায়। এতে বেপজা এর সিকিউরিটি সদস্যরা শ্রমিকদের মারধর করেছে বলেও অভিযোগ তোলেন তারা।

মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজের মোঃ মিজান বলেন, আমরা সকল আইন মেনেই শ্রমিকদের ছাটাই করেছি। বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান বলেন, ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ এখন শান্ত আছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com