1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মুক্তিযোদ্ধাদের স্বতস্ফুর্ত সমর্থন পেলেন এসি মিজান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৩|
সংবাদ শিরোনামঃ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার।

মুক্তিযোদ্ধাদের স্বতস্ফুর্ত সমর্থন পেলেন এসি মিজান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলাস্টাফ রিপোর্টারঃ-আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান) এর প্রতি মতলব উত্তর উপজেলার মুক্তিযোদ্ধারা স্বতস্ফুর্ত সমর্থন জানিয়েছেন।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের আয়োজনে সরকারের উন্নয়ন প্রচারণা ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশে অনুষ্ঠিত হয়।

ওই সভায় মিজানুর রহমান (এসি মিজান)কে উপস্থিত সকল মুক্তিযোদ্ধারা হাত উঁচিয়ে সমর্থন জানান এবং ‘এসি মিজান তুমি এগিয়ে চল, আমারা আছি তোমার সাথে’ এভাবে বিভিন্ন স্লোগান তুলে সভাস্থল মূখরিত করে তুলেন।

এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মুক্তিযোদ্ধাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা ভূমিকা রাখায় আমরা স্বাধীন দেশ পেয়েছি। বীর মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ একই সুতায় গাঁথা। যতদিন দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত জাতির জনকের আর্দশের প্রতি সকলকে সহমত থাকার আহ্বান রাখেন তিনি।

সভায় বীর মুক্তিযোদ্ধা নুরুর হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, নাছির উদ্দিন খান, আবদুল হান্নান, সৈয়দ আহমেদ বুলবুল’সহ বীর মুক্তিযোদ্ধারা বলেন, মিজানুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় আমাদের খোঁজখবর রাখাসহ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন।

ছাত্রলীগ করা এ নেতা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করেন। তার কাছে মতলবের রাজনীতি নিরাপদ, বীর মুক্তিযোদ্ধা ও আমাদের পরিবার নিরাপদ। তাই আগামী দ্বাদশ নির্বাচনে এসি মিজানকে দলীয় মনোনয়ন দেয়ার অনুরোধ করেন তারা।এসি মিজানকে এমপি হিসেবে দেখতে চান দলীয় মনোনয়ন। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতেও তারা প্রস্তুত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com