1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৫০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

মাদারীপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৫৯৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।বঙ্গবন্ধু পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল হক মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট যতীন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ কালু, মিজানুর রহমান হিরু খান, সাইফুর রহমান রুবেল খান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান লাভলু তালুকদার, হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর রাজিব মাহমুদ কাওছারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com