1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দুই সংসদ সদস্যের সমর্থন পেলেন নারগিস আক্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি গৌরনদীতে বাউরগাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ গোলের রোমাঞ্চ, চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল

মাদারীপুরে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দুই সংসদ সদস্যের সমর্থন পেলেন নারগিস আক্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪২৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধি–

মাদারীপুরে সংরক্ষিত আসনে মহিলা এমপি হিসেবে স্থানীয় দুই সংসদ সদস্য শাজাহান খান ও ড. আবদুস সোবহান গোলাপের সমর্থন পেলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নারগিস আক্তার।

(১৩ নভেম্বর) মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় এ সমর্থন দেওয়া হয়। যদিও দীর্ঘদিন ধরে নারগিস আক্তার আগামী নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা এমপি হওয়া নিয়ে বেশ আলোচনায় ছিলেন।

নারগিস আক্তার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে জেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নারগিস আক্তার নানান সামাজিক সংগঠন ও কর্মকান্ডের সঙ্গেও জড়িত রয়েছেন।

সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। নারগিস আক্তারকে সমর্থন করে তিনি এ সময় বলেন, ‘নারগিস আক্তার দীর্ঘদিন ধরে রাজনীতি পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ভুমিকা রেখে চলেছেন।

তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন। আরো অনেকে নারী নেত্রী থাকলেও তাদের থেকে যোগ্যতায় এগিয়ে রয়েছেন নারগিস আক্তার। দলীয় নেতাকর্মীরা তাঁর সমর্থন দিয়েছেন। তাই আমিও তাকে সমর্থন দিলাম।

একই সুরে সমর্থন দিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন, ‘নারগিস আক্তার মহিলা নেত্রী ছাড়াও সামাজিক নানা ক্ষেত্রে তার পরিচিতি রয়েছে। আমরা তাকে এই কারণেই সমর্থন দিতে চাই। আশা করছি, দল থেকেও তিনি সমর্থন পাবেন।

আওয়ামী লীগের বিশেষ সভায় সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোসা. নারগিস আক্তার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। সাধারণ অসহায় মানুষের সুখে-দুঃখে সর্বত্র তাদের পাশে থেকেছি।আপনাদের সবার সমর্থন পেলে জনগণের সেবক হয়ে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।

নারগিস আক্তার বলেন, ‘আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি। তাঁর আদর্শে চলি। তাঁর মতের বিপরীতে গিয়ে কখনোই কোন কাজ করিনি। আগামীতেও করবো না। তাই আমি বিশ্বাস করি আপা যোগ্যতা দেখে আমাকে জনগণের হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবেন।

যুব মহিলা লীগ নেত্রী নারগিস আক্তার দুই যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০০৪ সালে সদর যুব মহিলা লীগের সভাপতি হন।

এরপর ২০০৯ সালে জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ও ২০২২ সালে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নারগিস আক্তার ২০১৯ সালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বার অংশ নিয়েই তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী পারভীন জাহানকে ৩৬ হাজার ৩০০ ভোটে পরাজিত করে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com