1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকা শকুনি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঘটা এই আকস্মিক বিস্ফোরণে পুরো এলাকায় চাঞ্চল্যের ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছেন।

যে এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার পাশেই রয়েছে মাদারীপুর শহরের পরিচিত মাদারীপুর লেকপাড় সংলগ্ন ‘স্বাধীনতা অঙ্গন’। মঙ্গলবার (১৩ ই অক্টোবর) বিকেল ৪ টায় এই অঙ্গনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পূর্বনির্ধারিত সমাবেশ হওয়ার কথা রয়েছে। উক্ত সমাবেশে দলটির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা যায়। যার মধ্যে রয়েছেন – আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।

সমাবেশের মাত্র কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা এনসিপির সমাবেশের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে কিংবা আজকের সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ ও প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি তবে আমরা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারটি পর্যবেক্ষণ করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com