1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বিকাশ এজন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাইকৃত টাকা উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৮:৪৬|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

মাদারীপুরে বিকাশ এজন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাইকৃত টাকা উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

মাদারীপুর: প্রতিনিধি মোঃ কামাল হোসেনঃ- মাদারীপুরে বিকাশ এজন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করেছে পুলিশ। আাজ ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১১:০০ টায় পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ সম্মেলনে একথা জানান, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ শফিউর রহমান।

সংবাদ সম্মলনে তিনি জানান, গত ৭ জুলাই রবিবার সকাল ১১.২০ মিনিটের সময় বিকাশ এজেন্ট প্রমি এন্টারপ্রাইজের কর্মচারী আল-আমিন ও মেহেদী হাসান ১৮ লাখ টাকা নিয়ে কালিরবাজার এলাকায় টাকা বিতরণ করতে যাচ্ছিল। এসময় মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালি এলাকার পৌঁছালে বিকাশ কর্মী আলামিনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ১৮ লাখ টাকা ও একটি শাওমি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় ৮জুলাই মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়। এরপর মামলাটি আমলে নিয়ে তদন্ত করে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করে পুলিশ। মাদারীপুর সদর উপজেলা ও কালকিনির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেক ছিনতাইকৃত ১৪ লাখ ৪৫ হাজার ৫ শত টাকা, দুটি মোটরসাইকেল, একটি হেলমেট, মানিব্যাগ ও একটি আইফোন উদ্ধার করা হয়। আসামিদের গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে জানা যায় বিকাশ কর্মী আলামিন ও মেহেদী হাসান তারা নিজেরাই অপর আসামী আলামিনের ভায়রা ভাই নুরুল করিম ও সায়মন সরদারের সাথে পূর্বপরিকল্পনা করে এ ঘটনা ঘটায়। গ্রেফতারকৃত আসামিরা হলেন মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্দী এলাকার হযরত আলী সরদার এর ছেলে আল আমিন সরদার (২৩),কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন এর দড়িচর এলাকার আব্দুস ছালাম সরদার এর ছেলে নুরুল করীম (২৫), কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকার আলমাছ সরদার ছেলে সাইমুন সরদার (১৯)। এছারাও অপর আসামী মেহেদী হাসান পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com