1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎

মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় মারুফ সরদার (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা চলাকালীন সময়ে আসামি পক্ষ পলাতক থাকায় আসামিদের জমি দখল করে ভেকু দিয়ে গর্ত করে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে হত্যা মামলার বাদীপক্ষ নিহত মারুফ সরদারের বাবা নুর ইসলাম সরদারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়,জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুর ইসলাম সরদারের সঙ্গে তার চাচাতো ভাই মফাজ্জেল সরদারের বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৪ শে এপ্রিল শনিবার সকালে নুর ইসলামের জমিতে লাগানো গাছ জোরপূর্বক কেটে ফেলে মফাজ্জেল সরদার।এ ঘটনায় বাধা দিতে গেলে প্রথমে নুর ইসলাম ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে ভদ্রখোলা এলাকায় তাদের গতিরোধ করে আবারও হামলা চালানো হয়। এতে মারুফ সরদারসহ তার বোন গুরুতর আহত হন।

মারুফকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মারুফের মা মাহিনুর বেগম বাদী হয়ে একই এলাকার ইকবাল সরদার,এমরান সরদার,ইয়ামিন সরদার, মোফাজ্জল সরদার,সাথী আক্তার,তানিয়া বেগম, সুলতানা বেগম,কালাম শেখ,আলম শেখ,ছালেহা বেগম,সুমন হাওলাদার,সাজেদা বেগমসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামি পক্ষ পলাতক। আসামি পক্ষের এক আত্মীয় মুঠোফোনে সাংবাদিকদের কাছে অনুরোধ করে জানান যে বাদীপক্ষ জোর পূর্বক আসামি পক্ষের জমি দখল করার চেষ্টা করছে দয়া করে আপনারা বিষয়টি একটু খতিয়ে দেখেন। এবিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য  সংবাদকর্মীরা সরেজমিনে গিয়ে দেখেন নিহত মারুফ সরদারের বাবা নুর ইসলাম সরদার ভেকু দিয়ে গর্ত করে মাটি কাটছেন।

এমতাবস্থায় বাদীপক্ষের কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করেন,ভেকু দিয়ে জমির যেই জমির মাটি কাটা হচ্ছে এই জমিটি কার প্রতিত্তোরে বাদীপক্ষ নুর ইসলাম সরদার বলেন এই জমি আমাদের আমি আমার জমিতে মাটি কাটছি। সাংবাদিকরা প্রশ্ন করে আমরা অভিযোগ পেলাম আপনি জোর করে আসামি পক্ষের জমি দখল করে মাটি কাটছেন আবারো প্রতিত্তোরে বাদীপক্ষ বলেন এখানে আসামি পক্ষের এক শতাংশ জায়গা আছে বাকিটা সব আমার জায়গা, আমি কারো জায়গার মাটি কাটছিনা।

এবিষয়ে বাদীপক্ষ নিহত মারুফ সরদারের বাবা নুর ইসলাম সরদার বলেন,এই জমি নিয়ে আমার আর মোফাজ্জলের সাথে বিরোধ ছিল ও আমার ছেলেটাকে খুন করছে আর এখন পর্যন্ত পুলিশ কোন আসামি গ্রেফতার করতে পারেনাই,আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। আরেকটি বিষয় আমি কারো জমি জোর করে দখল করছিনা আমার জমির মাটি আমি নিজেই কাটতেছি,আমার জানামতে এখানে আসামি পক্ষের এক শতাংশ জায়গা আছে যা আমরা দখল করিনি।

পরিচয় গোপন রেখে আসামি পক্ষের এক আত্মীয় মুঠোফোনে জানান,হত্যা মামলার পর থেকেই মামলার আসামিপক্ষ পলাতক থাকায় বাদীপক্ষ জোর করে আসামি পক্ষের জায়গা দখল করে ভেকু দিয়ে গর্ত করে মাটি কাটছে। আমরা চাই আপনারা সংবাদকর্মীরা সরজমিনে গিয়ে সত্যটা উন্মোচন করেন। আমরাও ন্যায় বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com