1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ"ভোগান্তিতে এলাকাবাসী" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ”ভোগান্তিতে এলাকাবাসী” রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ

মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ”ভোগান্তিতে এলাকাবাসী”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

​নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর ডাসারঃ-

মাদারীপুরের ডাসার উপজেলায় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে পাকা বসতঘর ও টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে।

দীর্ঘ চার বছর ধরে এই অবৈধ দখলদারিত্ব চললেও স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো পথচারী ও এলাকাবাসী।

​উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার আজাহার মাস্টারের বাড়ির সামনে থেকে উত্তর ভাউতলী গ্রামের বয়াতি বাড়ি যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন এলাকার হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াত করেন। এতে সাধারণ মানুষের ​চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ পাওয়া যায়।

স্থানীয়দের দাবি রাস্তা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
​যানবাহন চলাচল বিঘ্নিত: রিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহন চলাচলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। ​শিক্ষার্থী ও পেশাজীবীদের দুর্ভোগ: স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন চরম দুভোর্গের শিকার হচ্ছেন।

​স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে কাজীবাকাই ইউনিয়নের তহশিলদার বাবুলকে একাধিকবার অবগত করা হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। যে কারণে দীর্ঘ দিন ধরে নির্বিঘ্নে এই দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত আকবর আলী।

তবে এবিষয়ে অভিযুক্ত আকবর আলীর বক্তব্য জানতে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান,​অবৈধ দখলদারিত্বের হাত থেকে সরকারি সম্পত্তি রক্ষা করতে দ্রুত সীমানা নির্ধারণ করে উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে রাস্তার স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com