1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে স্কুলে যাওয়ার পথে অটো রিক্সার চাপায় ছাত্রীর মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৭|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন  মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং ও ফুল ব্যবসায়ীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে তারিকুল ইসলাম কাফী। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর মনোনীত হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস মোংলায় ওয়ার্ল্ড বিএনপি সভাপতিকে অফিস থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও টাকা লুটের অভিযোগ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর হুমায়রার লাশ উদ্ধার

মতলব উত্তরে স্কুলে যাওয়ার পথে অটো রিক্সার চাপায় ছাত্রীর মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটো রিক্সার চাপায় বিপাশা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে সামনে বেরিবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোবাইক চালক টিটু চন্দ্র সরকার (২২)কে আটক করেছে পুলিশ।

বিপাশা আক্তার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের দুবাই প্রবাসী সালাউদ্দিন (বাবুল) খলিফার এক মাত্র মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপাশা আক্তার স্কুলের যাওয়ার পথে বিপরিতগামী একটি অটো রিক্সা তাকে চাপা দিলে সে আহত হয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বিপাশাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য বিপাশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অ্যাম্বুলেন্সযোগে ঢাকা যাওয়ার মাঝ পথে মৃত্যুবরণ করেন। বিপাশার মৃত্যুর সংবাদে স্কুল ও নিজ এলাকায় শোকের মাতম বইছে।
ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন, উপ-পরিদর্শক (এসআই) রমিজ উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম’সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ব্যাপারে মতলব উত্তর থানায় সড়ক আইনে মামলা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com