1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে সাত দিনের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন

ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ-

ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত কাজে দালালদের দৌরাত্ম্য কমানো ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে তার বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হলেও হঠাৎ বদলির খবরে হতাশ স্থানীয়রা।

২০২৫ সালের ২৫ আগস্ট উজিরপুরে এসিল্যান্ড হিসেবে যোগ দেন মহেশ্বর মণ্ডল। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভূমি সংক্রান্ত মামলা ও বিভিন্ন সমস্যা দ্রুত নিষ্পত্তিতে গুরুত্ব দেন তিনি। বিশেষ করে সেটেলমেন্ট এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নেওয়ায় কাঙ্ক্ষিত সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলে জানান স্থানীয়রা।

ভূমি সেবার পাশাপাশি উজিরপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন মহেশ্বর মণ্ডল। পৌরসভার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা ও রোডম্যাপ প্রণয়নেও ভূমিকা রাখেন তিনি।

স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া ছিল তার কাজের অন্যতম বৈশিষ্ট্য। ফলে অল্প সময়েই তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

এদিকে মহেশ্বর মণ্ডলকে উজিরপুর থেকে খুলনায় বদলি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ছিল তার উজিরপুরে শেষ কর্মদিবস। তার বদলির খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয়দের অনেকেই তাকে সততার প্রতীক উল্লেখ করে বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে মহেশ্বর মণ্ডলের ভূমিকা ছিল প্রশংসনীয়। অল্প সময়ের মধ্যেই তার বদলি হওয়ায় ভূমি সংক্রান্ত সেবায় আবারও ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্বল্প সময়ের কর্মকাল হলেও কাজের মাধ্যমে উজিরপুরবাসীর মনে যে আস্থা তৈরি করেছেন, তার বদলির খবরে সেটিই যেন স্পষ্ট হয়ে উঠেছে। নতুন কর্মস্থল খুলনাতেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com