1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি-জামায়াত অপশক্তির নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।মিজানুর রহমান (এসি মিজান) - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ২:৪৩|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়-নির্বাচনী আসন -২ বোদা-দেবীগঞ্জ বাসীর ফরহাদ হোসেন আজাদ এর প্রচারনার বার্তা,, গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সজিবের ফাঁসির দাবিতে মানববন্ধন মাদারীপুরে ৩ আসনে শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন এর নির্বাচনী প্রচারণা শুরু বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে পাঁচজন প্রার্থী। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় ইঞ্জিনিয়ার সোবাহান বিএনপি থেকে বহিষ্কার বরিশালে ছয় সংসদীয় আসনে ৩৬ জনকে প্রতীক বরাদ্দ, পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটভাটার মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা ৪৮ ঘন্টার আল্টি ম্যাডাম মামলার শিথিল,,

বিএনপি-জামায়াত অপশক্তির নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।মিজানুর রহমান (এসি মিজান)

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিককে বিএনপি-জামায়াত অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান)।

সমাবেশের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ছেংগারচরে বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীদের ভার্চ্যুয়ালে তিনি এ আহ্বান জানান।তথাকথিত সমাবেশের নামে রাজধানীতে বিএনপি-জামায়াত অপশক্তি কর্তৃক সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এসি মিজান।

তিনি বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি সমাবেশের নামে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। তাদের বর্বরোচিত হামলা থেকে প্রধান বিচারপতির বাসভবন, হাসপাতাল, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, সরকারি স্থাপনা, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ কেউই রেহাই পায়নি। তারা গণপরিহন, অডিট ভবন, পুলিশ বক্স, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে।

এসি মিজান বলেন, বিএনপির ক্যাডার বাহিনীর হামলায় পুলিশ বাহিনীর একজন সদস্য নিহত হওয়ার পাশাপাশি ৪১ জন আহত হয়েছে এবং প্রায় ১৫জন গণমাধ্যম কর্মী আহত হয়েছে। তাদের পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কোনো রাজনৈতিক দল জনগণের নিকট আবেদন সৃষ্টি করতে পারে না। বিএনপি-জামায়াত যে সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির প্রতিভূ তা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি-জামাতের এই সন্ত্রাস ও নাশকতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বিএনপির সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com